মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

২০২৭ সালে ২৯ দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা

২০২৭ সালে ২৯ দিনের সরকারি ছুটি অনুমোদন, কার্যত মিলবে ২২ দিন।

২০২৭ সালে ২৯ দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা

মন্ত্রিসভা ২০২৭ সালের জন্য ২৯ দিনের সরকারি ছুটির খসড়া অনুমোদন করেছে। তবে কিছু ছুটি সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় কার্যত ২২ দিন ছুটি পাওয়া যাবে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এই সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান।

এছাড়া, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬ এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, পাবলিক প্রকিউরমেন্ট সংশোধিত আইন, ২০২৬ এর নীতিগত অনুমোদনও মন্ত্রিসভা গ্রহণ করেছে।

বিজ্ঞাপন