মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত অনেকেই বজ্রপাতে পাবনায় ৬ জনের মৃত্যু, আহত ৩ বাইন্যান্সে ৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলা, বিপুল ক্ষতি
জাতীয়

১৪ নভেম্বর ঢাবিতে অনুষ্ঠিত হবে আর্টস ফ্যাকালটি ইউনিটি রান ২০২৬

১৪ নভেম্বর ঢাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্টস ফ্যাকালটি ইউনিটি রান ২০২৬।

১৪ নভেম্বর ঢাবিতে অনুষ্ঠিত হবে আর্টস ফ্যাকালটি ইউনিটি রান ২০২৬

আগামী ১৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ‘আর্টস ফ্যাকালটি ইউনিটি রান ২০২৬’। এ দৌড়ে অংশগ্রহণ করবেন ৬০০ জন দৌড়বিদ।

দৌড়টি ৫ ও ১০ কিলোমিটার—দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। ‘ইতিহাসের পথে দৌড়, ঐক্যের জন্য প্রতিযোগিতা’ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত দৌড়ে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী স্থাপনা ও পরিচিত স্থানগুলোর পাশ দিয়ে দৌড়াবেন।

এতে শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং ফিটনেসপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দৌড়বিদ অংশগ্রহণ করবেন। মিডিয়া পার্টনার হিসেবে যমুনা টেলিভিশন এবং মেডিকেল পার্টনার হিসেবে পপুলার যুক্ত হয়েছে।

আয়োজকদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক উদ্যোগে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম দীর্ঘ দূরত্বের দৌড়ের আয়োজন। বাংলাদেশি ম্যারাথন এনথুসিয়াস্টস (বিএমই) এই আয়োজনের নেতৃত্ব দিচ্ছে।

এছাড়া, কলা অনুষদের সঙ্গে যৌথভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রক্টর অফিসের অনুমতি নিয়ে আয়োজনটি করা হচ্ছে। ৫ কিলোমিটার ফান রান ও ১০ কিলোমিটার রান—এই দুই ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। কিট এক্সপো ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং মূল দৌড় শুরু হবে ১৪ নভেম্বর সকাল সাড়ে ৫টায়।

বিজ্ঞাপন