মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত অনেকেই বজ্রপাতে পাবনায় ৬ জনের মৃত্যু, আহত ৩ বাইন্যান্সে ৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলা, বিপুল ক্ষতি
জাতীয়

জাতীয় নিরাপদ সড়ক দিবসে চালকদের স্বাস্থ্য পরীক্ষা করেছে বিআরটিএ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএ চালকদের স্বাস্থ্য পরীক্ষা করেছে।

জাতীয় নিরাপদ সড়ক দিবসে চালকদের স্বাস্থ্য পরীক্ষা করেছে বিআরটিএ

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (২ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ট্রেনিং সেন্টারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পেশাদার চালকদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে বিআরটিএ ঢাকা মেট্রো 'সার্কেল-২', ইকুরিয়া, কেরানীগঞ্জের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছে সিআইপিআরবি।

কর্মসূচির আওতায় পেশাদার মোটরযান চালকদের ডায়াবেটিস, দৃষ্টিশক্তি ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করা হয়। এছাড়া, সুস্বাস্থ্য বজায় রাখা এবং নিরাপদে যানবাহন চালানোর বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, একজন সুস্থ, সচেতন ও দক্ষ চালক সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই চালকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য হলো, ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা এবং দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন