মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দুর্গাপূজায় সরকারি ছুটি ৫ দিন, মন্ত্রিসভার অনুমোদন

দুর্গাপূজায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৫ দিনের ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা।

দুর্গাপূজায় সরকারি ছুটি ৫ দিন, মন্ত্রিসভার অনুমোদন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ছুটি পুনর্নির্ধারণের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর ফলে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচদিনের ছুটি পাবেন।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে।

মন্ত্রিসভার অনুমোদনের ফলে ২২ অক্টোবরও ছুটি থাকবে, যা অফিস খোলার দিন ছিল। পরবর্তী দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে।

এভাবে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচদিন ছুটি ভোগ করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রিসভার অনুমোদনের পর ২২ অক্টোবর ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে।

বিজ্ঞাপন