বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

সরকার ২০২৭ সালের জন্য সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এই তালিকার প্রজ্ঞাপন জারি করেছে।

তালিকা অনুযায়ী, আগামী বছর পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।

২০২৭ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

গত ২ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকে ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন থাকবে।

তবে সাধারণ ছুটির মধ্যে ৪ দিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে ৩ দিন সাপ্তাহিক ছুটি হিসেবে গণ্য হবে।

বিজ্ঞাপন