বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কে যাচ্ছেন কপ-৩১ সম্মেলনে

প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন আগামী ১০ নভেম্বর।

প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কে যাচ্ছেন কপ-৩১ সম্মেলনে

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ নভেম্বর তুরস্কে যাচ্ছেন জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে। তিনি ১২ নভেম্বর দেশে ফিরবেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর বাংলাদেশ ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হচ্ছে।

মন্ত্রী বলেন, কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ তার লস অ্যান্ড ড্যামেজ ডিমান্ড করবে। প্রধানমন্ত্রী তার পরিবেশ বিষয়ক বিশেষ সহকারী ড. সায়মুম পারভেজ জানান, লস অ্যান্ড ড্যামেজের পরিমাণ বৃদ্ধির দাবি জানানো হবে।

তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ দেশগুলো যেন ফান্ড পায়, সেই চেষ্টা করা হবে। সম্মেলনে জোটবদ্ধভাবে এই দাবি উত্থাপন করা হবে।

উল্লেখ্য, কপ-৩১ সম্মেলন ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিত হবে, যেখানে তুরস্ক সভাপতিত্ব করবে এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক আলোচনার নেতৃত্ব দেবে। এবারের সম্মেলনে নতুন প্রতিশ্রুতির পাশাপাশি পূর্ববর্তী সিদ্ধান্তগুলোর বাস্তবায়নকে গুরুত্ব দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন