বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ডেপুটি স্পীকারের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি এ্যাডভাইজারের সাক্ষাৎ

ডেপুটি স্পীকারের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি এ্যাডভাইজারের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

ডেপুটি স্পীকারের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি এ্যাডভাইজারের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি এ্যাডভাইজার ড. চার্লস রীড। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনের গভর্ন্যান্স এ্যাডভাইজার শাহনাজ করিম, সোশ্যাল ডেভেলপমেন্ট এ্যাডভাইজার তাহেরা জাবীন, এফওআরবি প্রজেক্টের ন্যাশনাল কো-অর্ডিনেটর রুহী নাজ ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রায় উপস্থিত ছিলেন।

ড. চার্লস রীড এবং ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদল জানান, সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত দুর্গাপূজায় সরকারের সহযোগিতা ও নিরাপত্তা প্রশংসিত হয়েছে। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সরকারের উদ্যোগ প্রশংসার দাবিদার।

এছাড়া, তারা সকল ধর্মের মানুষের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন। এ লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদে একটি ‘ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা বিষয়ক পার্লামেন্টারি ককাস’ গঠনের বিষয়ে আলোচনা করেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তিনি উল্লেখ করেন, দেশের সংবিধান প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছে।

ডেপুটি স্পিকার আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতা রক্ষায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পার্লামেন্টারি ককাস গঠন বিষয়ভিত্তিক আলোচনা ও নীতি প্রণয়নে সহায়ক হবে।

সাক্ষাৎকালে উভয় পক্ষ ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা, মানবাধিকার এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন