বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মোট ২৯ দিন ছুটি

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মোট ২৯ দিন ছুটি থাকবে।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মোট ২৯ দিন ছুটি

সরকার ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে। আগামী বছর মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে সরকারি ছুটি ১৫ দিন মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। তবে এসব ছুটির মধ্যে ৭ দিন শুক্রবার ও শনিবার থাকায় সরকারি কর্মচারীরা কার্যত ২২ দিন ছুটি উপভোগ করতে পারবেন।

এতে বলা হয়, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ২০২৭ সালে বাংলাদেশের সকল সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এসব ছুটি পালন করা হবে।

গত সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ তালিকা অনুমোদন দেয়া হয়।

বিজ্ঞাপন