বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দীনেশ ত্রিবেদীর সঙ্গে স্পিকার ও ডেপুটি স্পিকারের সাক্ষাৎ

দীনেশ ত্রিবেদী ও সংসদীয় নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা।

দীনেশ ত্রিবেদীর সঙ্গে স্পিকার ও ডেপুটি স্পিকারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাসার কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়।

সাক্ষাৎকালে দুই দেশের সংসদীয় ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়। তারা অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সংসদীয় কার্যক্রমের উন্নয়ন এবং সম্পর্কোন্নয়নে সংসদীয় মৈত্রী গ্রুপের ভূমিকা নিয়ে কথা বলেন।

এছাড়া, ই-পার্লামেন্ট চালু করার বিষয় এবং সংসদীয় কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়েও আলোচনা করা হয়।

বৈঠকে সংসদ সদস্যদের প্রশিক্ষণ ও মূল্যায়নের পাশাপাশি সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়টিও উঠে আসে।

বিজ্ঞাপন