রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০
রাজনীতি

গ্যাস সংকট আন্তর্জাতিক সমস্যা, স্বাভাবিক হতে দেড় সপ্তাহ: রিজভী

রুহুল কবির রিজভী জানিয়েছেন, গ্যাস সংকট আন্তর্জাতিক সমস্যা, স্বাভাবিক হতে দেড় সপ্তাহ লাগবে।

গ্যাস সংকট আন্তর্জাতিক সমস্যা, স্বাভাবিক হতে দেড় সপ্তাহ: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, গ্যাসের সরবরাহ এক থেকে দেড় সপ্তাহের মধ্যে স্বাভাবিক হবে।

আজ বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তিন শ ফিট এলাকায় গাছের চারা রোপণের পর তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, গ্যাস সংকট বাংলাদেশের নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা। সরকার জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং সংকট মোকাবিলায় তারা বসে নেই।

তিনি সংকটকে পুঁজি করে ঘোলা পানিতে মাছ শিকার না করার আহ্বান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন, যা বৈশ্বিক উষ্ণায়ন থেকে রক্ষা করতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, জলবায়ু মোকাবিলায় বিএনপি একটি দক্ষ দল হিসেবে কাজ করছে।

বিজ্ঞাপন