বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে টিভি চ্যানেল প্রধান নির্বাহীদের বৈঠক

জামায়াত আমিরের সঙ্গে টিভি চ্যানেলের প্রধান নির্বাহীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জামায়াত আমিরের সঙ্গে টিভি চ্যানেল প্রধান নির্বাহীদের বৈঠক

রাজধানীর মিন্টো রোডে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে দেশের শীর্ষ টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জেষ্ঠ সাংবাদিকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে শুরু হওয়া এই বৈঠকে দেশের প্রথম সারির টেলিভিশনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। বেলা ১১টার পরপরই সাংবাদিকরা বিরোধী দলের নেতার বাসভবনে আসা শুরু করেন।

বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে জামায়াত নেতারা জানান, তারা জেষ্ঠ সাংবাদিকদের কাছ থেকে দিকনির্দেশনামূলক মতামত নিতে চান। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিরোধী দলের কাছে গণমাধ্যমের প্রত্যাশা সম্পর্কে জানতে চাওয়ার কথাও উল্লেখ করেন তারা।

এদিকে, বৈঠকে উপস্থিত সাংবাদিকরা জামায়াতের রাজনৈতিক অবস্থান এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করবেন বলে আশা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন