বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাইয়ের চার শাবকের জন্ম

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাইয়ের চার শাবকের জন্ম হয়েছে।

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাইয়ের চার শাবকের জন্ম

গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে নতুন চার সদস্যের আগমন ঘটেছে। গত এক মাসের মধ্যে পার্কের কোর সাফারির হরিণ সাফারি এলাকায় শাবক চারটির জন্ম হয়।

পার্ক কর্তৃপক্ষ জানায়, শাবকগুলো সুস্থ আছে এবং নিয়মিত মায়ের দুধ পান করছে। দর্শনার্থীরা বিশেষ করে শিশুরা নতুন অতিথিদের দেখে আনন্দিত। তবে, নিরাপত্তার কারণে জন্মের পরপরই শাবকদের বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়নি।

বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ বলেন, শাবকগুলো মায়ের সঙ্গে খুনসুটি করে এবং অন্যান্য প্রাণীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। তিনি জানান, প্রায় এক মাস আগে কোর সাফারির হরিণ সাফারি এলাকায় প্রথম শাবকগুলো দেখা যায়।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারেক রহমান জানান, শাবকগুলোকে একসঙ্গে খুনসুটি করতে দেখা যায়। নতুন শাবকগুলোর জন্মের ফলে পার্কে দর্শনার্থীদের আনন্দ বেড়েছে। বর্তমানে পার্কে নীলগাইয়ের সংখ্যা ১৩টি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী জানান, শাবকগুলোর নিরাপত্তা এবং সার্বিক বিষয়ে নজরদারি রাখতে পার্ক কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন