শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গাজীপুর সাফারি পার্কে লেপার্ডের জন্য আধা প্রাকৃতিক গারদ নির্মাণ

গাজীপুর সাফারি পার্কে দুটি লেপার্ডের জন্য আধা প্রাকৃতিক গারদ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজীপুর সাফারি পার্কে লেপার্ডের জন্য আধা প্রাকৃতিক গারদ নির্মাণ

গাজীপুর সাফারি পার্কে দুটি লেপার্ডের জন্য আধা প্রাকৃতিক গারদ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া, জব্দ করা ভাল্লুকের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির কাজও শুরু হবে এ বছর।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা থেকে পাচারের সময় নারায়ণগঞ্জের ফতুল্লায় এ দুটি লেপার্ড জব্দ করা হয় এবং পরবর্তীতে গাজীপুর সাফারি পার্কে রাখা হয়। কোয়ারেন্টিনে থাকার জন্য ৩ সপ্তাহের সময়সীমা নির্ধারিত থাকলেও, বর্তমানে ৯ বছর পার হয়ে গেছে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, এই লেপার্ডগুলো দক্ষিণ আফ্রিকা থেকে কয়েক দফা হাত বদলে বাংলাদেশে আসে। আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী, পাচার হওয়া প্রাণী নিজ খরচে ফেরত নিতে হয়, কিন্তু দক্ষিণ আফ্রিকা এই বিষয়ে আর আগ্রহ দেখায়নি।

বর্তমানে সাফারি পার্কের কোয়ারেন্টিনে ১৩টি ভাল্লুক রয়েছে, যাদের অস্বাস্থ্যকর পরিবেশে ছোট খাঁচায় রাখা হচ্ছে। এ বিষয়ে বন সংরক্ষক ছানাউল্যা পাটওয়ারী জানান, সাফারি পার্কে লেপার্ডের জন্য আধা প্রাকৃতিক গারদ নির্মাণ করা হবে।

এছাড়া, সাফারি পার্কের চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনা সংকট কাটাতে পরিচালনা কাঠামো নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন