শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন।

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২ অক্টোবর শুক্রবার লন্ডনের সেন্ট বার্থ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, গতকাল তিনি একটি হোটেলে অবস্থানকালে মাথা ঘুরে পড়ে যান। পরে হোটেল কর্তৃপক্ষ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে সাংবাদিকতা জগতে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন