বাংলাদেশে স্বাধীন নাগরিক হিসেবে কেউ সংখ্যালঘু নয়, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সকল ধর্মের মানুষকে ধর্ম চর্চার স্বাধীনতা রয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, ধর্মীয় পরিচয় থাকতে পারে, তবে রাষ্ট্রের কাছে এটি মুখ্য নয়।
মন্ত্রী আরও বলেন, "স্বাধীন নাগরিক হিসেবে কেউ সংখ্যালঘু পরিচয় দেবেন না।" তিনি সকলকে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, সনাতন ধর্মাবলম্বীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটব্যাংকের ধারণা ভেঙে দিয়েছেন।