শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রায় ডিএমপির ৯ নির্দেশনা

জন্মাষ্টমী উপলক্ষে ঢাকায় শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য ডিএমপির ৯টি নির্দেশনা জারি করা হয়েছে।

জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রায় ডিএমপির ৯ নির্দেশনা

শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে ৪ সেপ্টেম্বর শুক্রবার একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রা চলাকালে নগরবাসীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেওয়া নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে। শোভাযাত্রার নির্ধারিত রুট হলো—শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপশাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড ও রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত।

ডিএমপির নির্দেশনাগুলো হলো: ১. শোভাযাত্রার নির্ধারিত রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না। ২. উচ্চস্বরে পিএ সিস্টেম বা সাউন্ড সিস্টেম বাজানো থেকে বিরত থাকতে হবে। ৩. শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের শুরুতেই শোভাযাত্রায় যোগ দিতে হবে, মাঝপথে যোগ দেওয়া যাবে না। ৪. নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ সামগ্রী নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না। ৫. শোভাযাত্রা চলাকালে রুটে কোনো ধরনের ফলমূল ছোড়া যাবে না। ৬. অহেতুক দাঁড়িয়ে থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। ৭. সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখা গেলে পুলিশকে জানাতে হবে। ৮. স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশনা মেনে চলতে হবে। ৯. ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সহযোগিতা করতে হবে।

শোভাযাত্রা চলাকালে নগরবাসীকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়ক ব্যবহার করে চলাচলের অনুরোধ জানিয়েছে ডিএমপি। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্‌যাপনের লক্ষ্যে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বিজ্ঞাপন