শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় ২৯৯ জন গ্রেপ্তার, ৩২টি মামলা দায়ের

রাজধানীতে ২৪ ঘণ্টায় ২৯৯ জন গ্রেপ্তার ও ৩২টি মামলা দায়ের করেছে ডিএমপি।

রাজধানীতে ২৪ ঘণ্টায় ২৯৯ জন গ্রেপ্তার, ৩২টি মামলা দায়ের

রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৩ জন, লালবাগ বিভাগ থেকে ১৯ জন, ওয়ারী বিভাগ থেকে ৩৭ জন, মতিঝিল বিভাগ থেকে ২৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৮ জন, মিরপুর বিভাগ থেকে ৭৩ জন, গুলশান বিভাগ থেকে ১৮ জন, উত্তরা বিভাগ থেকে ৪৭ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জন এবং এসআরইউ বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে উদ্ধার করা হয়েছে ৪টি অবিস্ফোরিত এবং ৪টি বিস্ফোরিত ককটেলের অংশ, ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা, ৪ বোতল তরল পেট্রোল, ২টি পেট্রোলযুক্ত পলিথিনের গোলা, ১টি গ্যাসলাইট, ৬টি মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেল।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) নিয়াজ মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন