রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৫ জন, লালবাগ বিভাগ থেকে ৫৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৬৬ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৫ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬০ জন, মিরপুর বিভাগ থেকে ১১৪ জন, গুলশান বিভাগ থেকে ৩৫ জন, উত্তরা বিভাগ থেকে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের সময় ১টি অবিস্ফোরিত ককটেল, ১টি অবিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ৯০ গ্রাম গাঁজা, ৫৯৩১ পিস ইয়াবা, ১৪৪ বোতল দেশীমদ, ১টি ক্যার্ভাডভ্যান, ২টি লাইটার, ২টি কাঁচি, ৬টি মোবাইলফোন, ১টি মোটরসাইকেল, ১টি চাপাতি, ১টি সিএনজি, ১টি ট্রাবল ব্যাগ এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।