রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নারায়ণগঞ্জে গ্যাসের আগুন ও বিস্ফোরণে ৭ জন দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাসের আগুন ও বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন, সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জে গ্যাসের আগুন ও বিস্ফোরণে ৭ জন দগ্ধ

নারায়ণগঞ্জের পৃথক এলাকায় গ্যাসের সংযোগ থেকে আগুন ও বিস্ফোরণের ঘটনায় সাতজন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের দেওভোগ ও কাঁচপুর এলাকায় এই ঘটনা ঘটে। ভোরে দেওভোগ জিউস পুকুরপাড় এলাকায় রান্নাঘরের গ্যাস সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে শতবর্ষী আশা রানী, তার মেয়ে মিলনা রানী ও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি দগ্ধ হন।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দগ্ধদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

অন্যদিকে, দিবাগত রাত দেড়টার দিকে কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতিসহ চারজন দগ্ধ হয়েছেন। স্থানীয় তাজুল ইসলামের ছয়তলা বাড়ির দ্বিতীয় তলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন শরীফ। রাতের বেলায় হঠাৎ গ্যাস লাইনের লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে শরীফ, তার স্ত্রী রোজিনা, ছেলে রনি ও তাদের এক নিকটাত্মীয় দগ্ধ হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিজ্ঞাপন