নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩ জন দগ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোরে পশ্চিম মাসদাইর এলাকায় এই ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে রয়েছেন শাহিন, তার স্ত্রী লিমা পারভীন এবং তাদের এক আত্মীয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্ল্যাটের সব দরজা ও জানালা বন্ধ ছিল এবং হঠাৎ করেই বিকট শব্দে আগুন ধরে যায়।
স্থানীয়রা দ্রুত সেখানে উপস্থিত হয়ে দগ্ধ ৩ জনকে উদ্ধার করেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ধারণা, বাসায় গ্যাস জমে ছিল এবং ভোরে রান্নার জন্য আগুন জ্বালাতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে।