মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
অপরাধ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের বিস্ফোরণে ৩ জন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের বিস্ফোরণে ৩ জন দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় অবস্থা আশঙ্কাজনক।

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের বিস্ফোরণে ৩ জন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে রয়েছেন মো. মাইদুল ইসলাম (২৭), মোছা. বিউটি আক্তার (২৪) ও মো. মারুফ (৮)।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ভোরের দিকে ঘটে এই বিস্ফোরণের ঘটনা।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, তিনজনের মধ্যে মাইদুলের শরীরে ৮৫ শতাংশ, বিউটির শরীরে ৮০ শতাংশ এবং মারুফের শরীরে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে।

চিকিৎসক জানান, দগ্ধের পরিমাণ বেশি থাকায় তাদেরকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন