রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

নেত্রকোণা সদর এলাকায় ১৩ বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার হয়েছেন।

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

নেত্রকোণা সদর এলাকায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর একটি দল গৌরীপুর থেকে তাকে গ্রেপ্তার করে।

ময়মনসিংহ র‍্যাবের সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে রিপন মিয়াকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়।

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা মঙ্গলবার রাতে নেত্রকোণা মডেল থানায় মামলা দায়ের করেন, যেখানে রিপন মিয়ার নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত পরিচয়ের আরও আটজনকে আসামি করা হয়। মামলার পর থেকেই রিপন মিয়া আত্মগোপনে চলে যান।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ধর্ষণের ঘটনায় সোমবার রাতে স্থানীয় একটি বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে সালিস বসে। সালিসে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা ও এলাকা ছাড়ার সিদ্ধান্ত দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত ১ আগস্ট সন্ধ্যায় বাড়ির উঠানে রান্না করার সময় রিপন জোর করে মেয়েটিকে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার সময় মেয়েটির বাবা ও মা বাড়ির বাইরে কাজে ছিলেন। মেয়েটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে গেলে রিপন পালিয়ে যান।

বিজ্ঞাপন