শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সিলেটের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৮

সিলেটের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে।

সিলেটের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৮

সিলেটের ওসমানীনগরের কাশিকাপনে দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী মারা যান।

এছাড়াও, আহত এক শিশুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।

এ ঘটনার পর ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছে। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনার পর যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন