মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
অপরাধ

সাতক্ষীরায় ১২ কেজি কুশ মাদকসহ চোরাকারবারী আটক

সাতক্ষীরায় ১২ কেজি কুশ মাদক জব্দ, এক চোরাকারবারী আটক।

সাতক্ষীরায় ১২ কেজি কুশ মাদকসহ চোরাকারবারী আটক

সাতক্ষীরা সদরের মাধবকাটি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নতুন ধরনের মাদক কুশ জব্দ করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বিজিবি অভিযান চালিয়ে ১২ কেজি ওজনের এই মাদক জব্দ করে, যার বাজারমূল্য ৬ কোটি টাকা।

বিজিবির তথ্য অনুযায়ী, আটক চোরাকারবারী সাতক্ষীরা শহর থেকে মোটরসাইকেলে ল্যাগেজ ভর্তি মাদক নিয়ে ঝাউডাঙ্গা যাওয়ার সময় মাধবকাটি এলাকায় ধরা পড়ে।

আটক ব্যক্তির কাছে থাকা মাদক পরীক্ষা করে দেখা যায়, এটি নতুন ধরনের কুশ। এই মাদকটি দেশের অভ্যন্তরে দ্রুত ছড়িয়ে পড়ছে, যা উদ্বেগজনক।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, দেশের মধ্যে প্রথমবারের মতো এত বড় পরিমাণ কুশ মাদক জব্দ করা হলো। এক গ্রামের কুশের মূল্য প্রায় পাঁচ হাজার টাকা।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং বিজিবি মাদক পাচার রোধে কঠোর অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন