মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীর সবুজবাগে অজ্ঞাত নারীর খন্ডিত মরদেহ উদ্ধার

রাজধানীর সবুজবাগে অজ্ঞাত নারীর খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাজধানীর সবুজবাগে অজ্ঞাত নারীর খন্ডিত মরদেহ উদ্ধার

রাজধানীর সবুজবাগে এক অজ্ঞাত নারীর খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯ টার দিকে সবুজবাগের বাগানবাড়ি কালভার্ট ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সবুজবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহের মাথা ও দুই হাত পাওয়া গেছে, তবে বাকি অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারীর হত্যা করা হয়েছে ২ থেকে ৩ দিন আগে। নিহতের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিম কাজ করছে।

বিজ্ঞাপন