রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গাজীপুরে ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত, তদন্ত শুরু

গাজীপুরের কালিয়াকৈরে ছুরিকাঘাতে অটোরিকশা চালক সুমন মিয়ার মৃত্যু, তদন্ত শুরু।

গাজীপুরে ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত, তদন্ত শুরু

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবেশে অটোরিকশা চালক সুমন মিয়াকে (২৫) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে কালামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন নওগাঁর বাসিন্দা এবং কালিয়াকৈর উপজেলার সাহেব বাজারে ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছিনতাইয়ের উদ্দেশ্যে ২-৩ জন ব্যক্তি সুমনের ব্যাটারিচালিত অটোরিকশাটি ভাড়া করে। তারা অটোরিকশাটি কালামপুরের আক্তার স্পিনিং মিলের কাছে নিয়ে যায় এবং সেখানে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে।

চালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা অটোরিকশাটি ফেলে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সুমনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অটোরিকশাটি থানায় নিয়ে গেছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন