গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক যুবক অজ্ঞাত কারণে এক নারীকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নারীর নাম সানজিদা আক্তার, তিনি বরিশালের কোতোয়ালি থানার বাসিন্দা শাজাহান হাওলাদারের মেয়ে। সানজিদা কোনবাড়ির আমবাগ এলাকায় আতাউর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সানজিদার বাড়িতে এক যুবক প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সানজিদার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডের কারণ বা অভিযুক্ত যুবকের সম্পর্কে কোনো তথ্য পায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, অপরাধীকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে।