রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সাতক্ষীরা আদালত থেকে আসামি মো. আজমাইন পলায়ন

সাতক্ষীরা আদালত চত্বরে মো. আজমাইন নামের আসামি পালিয়ে যায়, পরে ধরা পড়ে।

সাতক্ষীরা আদালত থেকে আসামি মো. আজমাইন পলায়ন

সাতক্ষীরা আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে মো. আজমাইন নামের এক আসামি পালিয়ে গেছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আজমাইন আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের বাসিন্দা এবং মাদক মামলার আসামি।

পলাশপোল বউবাজার দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধরে ফেলেন। তারা উপস্থিত থাকা এক পুলিশ কর্মকর্তার মাধ্যমে কোর্ট পুলিশের হাতে তুলে দেন।

সাতক্ষীরা আদালতের পরিদর্শক মো. মঈনুদ্দীন জানান, আশাশুনি থানা থেকে পাঠানো আসামি আদালত চত্বর থেকে পালিয়ে যায়। পরে বউ বাজার থেকে তাকে পুনরায় ধরা পড়ে। বর্তমানে তাকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন