বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর
অপরাধ

ঝিনাইদহে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঝিনাইদহে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী আরিফ শেখের মৃত্যু হয়েছে।

ঝিনাইদহে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ৪৮ বছর বয়সী আরিফ শেখের মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের নওদাগা বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ শেখ কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সবদুল শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মোটরসাইকেলে কোটচাঁদপুর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। নওদাগা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কালীগঞ্জ থেকে আসা শাপলা পরিবহনের ‘সাগরিকা’ নামের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

এতে আরিফ সড়কের ওপর ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি ভ্যানকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ভ্যানচালক গোলাপ মণ্ডল জানান, তিনি রাস্তার পাশে নিজের ভ্যানের ওপর বসে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে কিছু বুঝে ওঠার আগেই বাসটি তার ভ্যানকে ধাক্কা দিয়ে চলে যায়, ফলে তিনি সড়কে ছিটকে পড়ে আহত হন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন