সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মাদারীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

মাদারীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, একজন গুরুতর আহত।

মাদারীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

মাদারীপুরের ডাসার উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আশিক আকন (২০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রমজান ব্যাপারী (২০)।

গতকাল শনিবার রাত ৯টার দিকে ডাসার থানার ধুলগ্রাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক আকন ডাসারের ধুলগ্রাম এলাকার জালাল আকনের ছেলে এবং আহত রমজান ব্যাপারী একই উপজেলার ধুয়াশার বালিগ্রাম এলাকার সোহেল ব্যাপারীর ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে আশিক ও রমজান মোটরসাইকেলে করে মাদারীপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন। ধুলগ্রাম বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘চন্দ্র পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুজনই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটির চালক দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আশিক আকনের মৃত্যু হয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত রমজান ব্যাপারীকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি শনাক্ত এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন