রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আইডাহোর ফাস্ট ফুড রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলায় নিহত কয়েকজন কলম্বিয়ায় গাড়ি বোমা হামলায় ১১ আহত, নির্বাচন সামনে গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৫, ৪৪ জন আহত বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ব্যাপক ক্ষতি, প্রতিশোধের ঘোষণা আইআরজিসির রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ৮, পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩, শিশুদেরও গুরুতর আঘাত ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত, আহত শিশুদের চিকিৎসা চলছে
অপরাধ

পুলিশের গাড়িতে নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি

পুলিশ সদর দফতর দেশের বিভিন্ন স্থানে পুলিশের যানবাহনে হামলার শঙ্কায় সতর্কতা জারি করেছে।

পুলিশের গাড়িতে নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি

দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর। শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই নির্দেশনা জারি করা হয়।

মাঠপর্যায়ে পাঠানো ওই বার্তায় বলা হয়, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতিকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের ওপর হামলা চালাতে পারে, এমন তথ্য গোয়েন্দা সংস্থার কাছে এসেছে।

এ কারণে মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। বিষয়টিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে পুলিশ সদর দফতর নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও এটিকে নিয়মিত কার্যক্রমের অংশ বলে দাবি করেছেন কর্মকর্তারা।

বিজ্ঞাপন