রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দেশজুড়ে সতর্কতা জারি, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

দেশজুড়ে সতর্কতা জারি করেছে পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন নাশকতার ঝুঁকি সম্পর্কে।

দেশজুড়ে সতর্কতা জারি, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

গতকাল পুলিশ সদর দফতর দেশব্যাপী সতর্কতা জারি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। সে জন্য সবাইকে সতর্ক থাকতে বলেছি।’

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বিসিএস পুলিশ প্রশাসনের ২৭তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ঢাকার মতিঝিল ও আশুলিয়ায় বোমা উদ্ধারের ঘটনায় পৃথক তদন্ত চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গতকাল মিরপুর-১০ মেট্রো স্টেশনে একটি পরিত্যক্ত ব্যাগ পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে সেটি পরীক্ষা করা হয়। পরবর্তীতে দেখা যায়, ব্যাগটিতে কোনো বোমা বা বিস্ফোরক ছিল না।

তিনি আরও বলেন, কোথাও পরিত্যক্ত ব্যাগ বা সন্দেহজনক বস্তু পড়ে থাকলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে তা পরীক্ষা করে। নাশকতার উদ্দেশ্যে কোনো পরিকল্পনা হচ্ছে কি না, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ-ছয় মাসের অপরাধের পরিসংখ্যান আগের সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তদন্তে দেখা গেছে, বোমা রেখে যাওয়া বা এ ধরনের ঘটনার হার তুলনামূলকভাবে খুবই কম।

তিনি আরও বলেন, এ ধরনের ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সতর্ক রয়েছে। পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিট ২৪ ঘণ্টা প্রস্তুত থাকে, যাতে নাশকতার যেকোনো সম্ভাব্য পরিকল্পনা দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা যায়।

বিজ্ঞাপন