শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

পুলিশ বাহিনীতে নতুন জনবল নিয়োগের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশ বাহিনীতে নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পুলিশ বাহিনীতে নতুন জনবল নিয়োগের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪৩তম শিক্ষানবিশ সার্জেন্ট ও সাব ইন্সপেক্টরদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, পুলিশ বাহিনীতে আরও জনবল নিয়োগ দেওয়া হবে।

মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে পক্ষপাত মুক্ত হয়ে ন্যায় ও নিষ্ঠার সাথে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে। তিনি এসময় পুলিশ বাহিনীকে আধুনিক, দক্ষ ও জনবান্ধব বাহিনীতে পরিণত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

সালাহউদ্দিন আহমদ জানান, একটি স্বতন্ত্র সাইবার ইউনিট প্রতিষ্ঠা করা হবে, যা পুলিশের কার্যক্রমকে আরও উন্নত করবে। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে পুলিশ বাহিনীর অনেক ক্ষতি হয়েছে এবং বর্তমান সরকার সেই ক্ষতি কাটিয়ে উঠতে কাজ করছে।

মন্ত্রী আরও বলেন, পুলিশ বাহিনীকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে গড়ে তোলা হচ্ছে এবং তাদের জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। আইন ভঙ্গের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন