বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

পুলিশ বাহিনীর জনগণের প্রত্যাশা পূরণে উদ্যোগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশ বাহিনীকে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পুলিশ বাহিনীর জনগণের প্রত্যাশা পূরণে উদ্যোগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীর কাছে জনগণের প্রত্যাশা অনেক। তিনি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পুলিশকে সবধরনের ভয়ভীতি ও পক্ষপাতিত্ব উপেক্ষা করে আইনি সেবা ও সুরক্ষা দিতে হবে, যাতে তারা সত্যিকার অর্থেই 'জনগণের পুলিশ' হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে।

বর্তমান সরকারের অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে স্বস্তি ফেরানো এবং দেশে শান্তি প্রতিষ্ঠা। তিনি বলেন, প্রচলিত অপরাধের পাশাপাশি সাইবার অপরাধ, মানবপাচার ও আর্থিক জালিয়াতি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

এজন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি নিরপরাধ ব্যক্তির অধিকার সুরক্ষিত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন