বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনকে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন, বললেন সিইসি।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনকে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন

জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান গুরুত্ব দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন পরিচালনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছে না।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সিইসি জানান, বর্তমান কমিশন স্বচ্ছতায় বিশ্বাসী এবং নির্বাচনী দায়িত্বে পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে। বর্তমান কমিশন দেশের সংঘাত এবং লজ্জাজনক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উৎসবমুখর নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চায়।

এসময় ১১ দলের অভিযোগের প্রেক্ষিতে গণমাধ্যমের প্রশ্নের জবাবে সিইসি জানান, ১১-দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলো সমাধান করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিন সকাল ৮ টা থেকে এ উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিজ্ঞাপন