বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়

মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা।

মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়

মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই রায় ঘোষণা করা হয়।

এ মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। তাদেরকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল চার আসামির অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছে। উল্লেখ্য, হানিফসহ মামলার চার আসামিই বর্তমানে পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।

২০২৫ সালের ২ নভেম্বর এই মামলার অভিযোগ গঠন করা হয়। মামলায় মোট ১৮ জন সাক্ষ্য দিয়েছেন এবং দুই দফায় যুক্তিতর্ক শেষ হওয়ার পর আজ রায় ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন