প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে টোকিও থেকে নাগোয়ায় পৌঁছে টয়োটার মূল কারখানা পরিদর্শন করেন। এটি সফরের চতুর্থ দিন।
পরিদর্শনের পর প্রধানমন্ত্রী টয়োটা সুশো করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীর আয়োজনে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করবেন।
এছাড়া, টয়োটা মিউজিয়াম পরিদর্শন করার পরিকল্পনাও রয়েছে। এই সময় তিনি বাংলাদেশে টয়োটার কারখানা প্রতিষ্ঠার অগ্রগতি নিয়ে আলোচনা করবেন এবং সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিতে প্রতিশ্রুতি দেবেন।
বিকেলে নাগোয়া থেকে টোকিও ফিরবেন প্রধানমন্ত্রী। পরে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
চার দিনের জাপান সফর শেষে, বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।