বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ফারাক্কা চুক্তির নতুন আদলে বাংলাদেশ চুক্তি চায়

ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে, নতুন চুক্তির দাবি জানালেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।

ফারাক্কা চুক্তির নতুন আদলে বাংলাদেশ চুক্তি চায়

আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশ ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ের চুক্তির আদলে নতুন চুক্তি চায়।

প্রতিমন্ত্রী বুধবার বিকেলে রংপুরের ডিসির মোড়ে শ্যামাসুন্দরী খাল পরিদর্শনকালে এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, নতুন চুক্তি বাংলাদেশের প্রতি ভারতের বন্ধুত্বের অবস্থান প্রমাণ করবে।

ফরহাদ হোসেন আজাদ জানান, তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং এখন ডিপিপি প্রণয়নের কাজ শুরু হবে।

তিনি আরও জানান, দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে পানি ব্যবস্থাপনায় অভিজ্ঞ দেশগুলোর সহযোগিতা নেওয়ার চেষ্টা চলছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন