শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জাতিসংঘে ভাষণ দিয়ে ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘে ভাষণ দিয়ে ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এক পরিবারের তৃতীয় সদস্য হিসেবে।

জাতিসংঘে ভাষণ দিয়ে ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এই ভাষণটি জাতিসংঘের সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তাঁর প্রথম ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও আন্তর্জাতিক কূটনীতিতে নতুন দিগন্তের উন্মোচনের পাশাপাশি জাতিসংঘের ইতিহাসেও এক বিরল অধ্যায় রচনা করেছেন। তিনি বলেন, "এই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে আমি কিছুটা স্মৃতিকাতর।"

এতে উল্লেখযোগ্য যে, জাতিসংঘ সাধারণ পরিষদের ইতিহাসে এর আগে কখনো একই পরিবারের তিন সদস্য—বাবা, মা ও ছেলে—রাষ্ট্র বা সরকার প্রধান হিসেবে সাধারণ পরিষদে ভাষণ দেননি। প্রধানমন্ত্রী তার ভাষণে বাংলাদেশের মানবাধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক চেতনার কথা তুলে ধরেন।

নিউইয়র্ক সময় বৃহস্পতিবার বিকেলে সাধারণ পরিষদ হলে তিনি বলেন, "আমি আমার দেশ এবং জনগণের স্বার্থের পক্ষে দাঁড়িয়ে আছি।"

ভাষণে জলবায়ু পরিবর্তন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, মানবিক বিষয়াবলি এবং রোহিঙ্গা সংকটের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর এই ভাষণ তাঁর পরিবারের জাতিসংঘের সাধারণ পরিষদের সঙ্গে চার দশকেরও বেশি সময়ের সম্পৃক্ততার একটি নতুন অধ্যায় যুক্ত করেছে।

তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন। পরে, ১৯৯৩ সালের ১ অক্টোবর, প্রধানমন্ত্রী তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া ভাষণ দেন।

বিজ্ঞাপন