শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্ব গড়ার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতিসংঘকে কেন্দ্র করে সমঝোতামূলক ও শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, সংঘাতের পরিবর্তে আলোচনা, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যেকোনো সংকটের সমাধান সম্ভব। তিনি বিবদমান রাষ্ট্রগুলোর সম্পর্কের ভিত্তি হওয়া উচিত সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থরক্ষা, সম্মান ও মর্যাদা।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের প্রত্যাশা এমন একটি শান্তিময় ও মানবিক বিশ্ব সমাজ, যেখানে মারণাস্ত্র নয়; বরং পরিবর্তনের প্রধান হাতিয়ার হবে যুক্তি-তর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতা।

প্রধানমন্ত্রী বলেন, একে অপরের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে বাংলাদেশ জাতিসংঘকে দেখতে চায়।

বিজ্ঞাপন