রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জাতিসংঘ অধিবেশনে বৈঠক শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ অধিবেশনে বৈঠক শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘ অধিবেশনে বৈঠক শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ অধিবেশনে কূটনৈতিক ব্যস্ততা শেষে নিউইয়র্ক থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শেষ দিনেও তিনি কুয়েতের ক্রাউন প্রিন্স, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে বৈঠক করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটে ব্যবসায়ীদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠক করেন। সেখানে তিনি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে বলেছেন, তারা বাংলাদেশে আসবেন এবং বর্তমান সরকারের সাথে পার্টনার হিসেবে কাজ করতে চান।

কুয়েতের স্থায়ী মিশনে প্রধানমন্ত্রী শেখ শাবাহ খালেদ আল হামাদ আল সাবাহর সঙ্গে বৈঠক করেন, যেখানে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট জায়াদ রায়াদ আল হুসেইনের সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠকে বিশ্বশান্তি ও নিরাপত্তা বিষয়ক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করেছেন কীভাবে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করা যায়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনীতিকে পুনর্গঠনের জন্য কাজ করছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ কূটনীতির নতুন ইতিহাস তৈরি করবে।

যুক্তরাষ্ট্র সময় রাত ১১টায় ঢাকা উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন