শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় ৪ জন গ্রেপ্তার, রাজনৈতিক পরিচয় দেখা হবে না

রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় ৪ জন গ্রেপ্তার, রাজনৈতিক পরিচয় দেখা হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় ৪ জন গ্রেপ্তার, রাজনৈতিক পরিচয় দেখা হবে না

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না।

শনিবার বিকেলে এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার উল্লেখ করেন, হামলা আধাঘণ্টা বা ১ ঘণ্টায় হয়নি। তিনি জানান, এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে আড়াইশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং বর্তমানে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, "রাড্ডা ক্লিনিকে হামলা আধাঘণ্টা বা ১ ঘণ্টায় ঘটেনি। ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১ জনের নাম উল্লেখ করে আড়াইশ জনের নামে মামলা হয়েছে।"

এক প্রশ্নের জবাবে তিনি জানান, "রাড্ডার ঘটনায় পুলিশের গাফিলতি ছিল কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এডিসি দারুসসালামকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।"

প্রতিষ্ঠানটির দাবি, বৃহস্পতিবার মধ্যরাতে ২৫০ জনের বেশি মুখোশ পরা দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। হামলাকারীরা ক্লিনিকের মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, ফ্রিজ, এসি, নগদ টাকাসহ বিভিন্ন মালপত্র লুট করে এবং স্থাপনা ভেঙে ফেলে। প্রতিষ্ঠানটির দাবি, এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন