রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাড্ডা ক্লিনিক লুটের ঘটনায় ২ ট্রাক মালামাল উদ্ধার, ওসি প্রত্যাহার

মিরপুরের রাড্ডা ক্লিনিক লুটের ঘটনায় ৯ জন গ্রেপ্তার, ওসি প্রত্যাহার করা হয়েছে।

রাড্ডা ক্লিনিক লুটের ঘটনায় ২ ট্রাক মালামাল উদ্ধার, ওসি প্রত্যাহার

মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে এবং লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করেছে।

এ ঘটনায় অভিযোগ উঠেছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জান্নাত ফেরদৌস মিষ্টির ছত্রছায়ায় কয়েকশো দুর্বৃত্ত তিন ঘণ্টা ধরে ক্লিনিকটিতে ভাঙচুর ও লুটপাট চালায়। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ শনিবার রাড্ডা ক্লিনিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের জানান, পুলিশের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

রাড্ডা ক্লিনিক ৫০ বছরের বেশি সময় ধরে নিম্ন আয়ের মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছে। বৃহস্পতিবার মধ্যরাতে মুখোশ পরা দুই থেকে তিনশো লোক ক্লিনিকে প্রবেশ করে এবং দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে তারা মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে।

লুটের ফলে চারটি ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়, যার ফলে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন রাড্ডা এমসিএইচএফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার।

বিজ্ঞাপন