রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ব্লু ইকোনমির উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ

ব্লু ইকোনমির উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের কথা জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

ব্লু ইকোনমির উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ

ব্লু ইকোনমির উন্নয়নে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাচ্ছে সরকার, এমনটি জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, নৌখাতে অমিত সম্ভাবনা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তা কাজে লাগানো হয়নি।

মন্ত্রী রবিউল আলম রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব নৌ দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, নৌখাতের সম্ভাবনা কাজে লাগাতে বন্দর আধুনিকায়ন ও স্বয়ংক্রিয়করণের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে আরও ডিজিটালাইজেশন প্রয়োজন।

মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে কিছু প্রতিবন্ধকতার কারণে এই সেক্টরে এগিয়ে যাওয়া সম্ভব হয়নি, তবে বর্তমান সরকার এসব প্রতিবন্ধকতা দূর করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তিনি দেশের সামগ্রিক স্বার্থে নৌখাতকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বলেন, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগানো সম্ভব নয়। তিনি সমুদ্রসীমার নিরাপত্তা, তথ্য বিনিময় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্ব দেন।

এদিকে, নিরাপদ, সবুজ ও বিশ্বমানের সামুদ্রিক বাংলাদেশ গড়তে নীতি ও অঙ্গীকারের বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন অনুষ্ঠানের অন্যান্য বক্তারা।

বিজ্ঞাপন