বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া ‘কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং’ (কারাট) বাংলাদেশ ২০২৬-এ অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মাইন প্রতিরোধী জাহাজ ইউএসএস ওয়ারিয়র (এমসিএম-১০)। রোববার (১ নভেম্বর) জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।
এ মহড়াটি আগামী ২ থেকে ৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র মিশনের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরে জাহাজটি পৌঁছানোর পর এর নাবিক ও ক্রু সদস্যদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা অ্যাটাশে মেজর কার্স্টেন ফ্লেচার।
কারাট বাংলাদেশ ২০২৬ মহড়া এ অঞ্চলের অভিন্ন সামুদ্রিক নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একযোগে কাজ করার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন।
এ মহড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতেও ভূমিকা রাখবে।