খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, 'খাদ্য মানুষের মৌলিক চাহিদা। এ নিয়ে কোন ধরনের দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না।'
রোববার (১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ শহরে খোলাবাজারে পণ্য বিক্রির কার্যক্রম ট্টাকসেল-এর উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। খাদ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানও এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশ, একটা মানুষও যেন অনাহারে না থাকে। এজন্য মানিকগঞ্জসহ সারাদেশে ওএমএস এর পয়েন্ট সংখ্যা বাড়ানো হয়েছে।'
মন্ত্রী বলেন, 'স্বচ্ছতার সাথে মানুষের কাছে নিরাপদ খাদ্য পৌছে দিতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য।' তিনি জানান, সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
মাহে রমজানকে সামনে রেখে সরকার আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করছে এবং যেগুলো সময়মতো জানানো হবে।
এসময় খাদ্যমন্ত্রীর সাথে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, পুলিশ সুপার সারওয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মহরম আলী, এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুস সাকিব উপস্থিত ছিলেন।