ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরিয়ে কারাগারে পাঠানো হবে। তিনি অভিযোগ করেছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং ভোটার তালিকা কারচুপির মাধ্যমে ভোট চুরি হয়েছে।
রোববার (১ নভেম্বর) দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া ব্লকের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, "এই ভোট চুরি কোনো সাধারণ চুরি নয়। এটা ভারতের প্রতিটি কণ্ঠস্বর চুরি। একেই বলে দেশদ্রোহিতা।"
তিনি আরও বলেন, "জ্ঞানেশ কুমার না থাকলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারতেন না, অমিত শাহও স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না।" রাহুল গান্ধী গত লোকসভা নির্বাচনকে অবৈধ হিসেবে উল্লেখ করেছেন।
গান্ধী বলেন, "২০২৪ সালের নির্বাচনে ভোট চুরি হয়েছিল। ইভিএমের মাধ্যমে এবং ভোটার তালিকা বিকৃত করে ভোট চুরি করা হয়েছিল।" তিনি দাবি করেন, ২০২৪ সালের নির্বাচনের পর ১৫ শতাংশ ভোটারকে বাদ দেওয়া হয়েছিল।
রাহুল গান্ধী জানান, ২০২৪ সালে ইন্ডিয়া ব্লক এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র মধ্যে মাত্র ৩ শতাংশ ব্যবধান ছিল। তিনি এই নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছেন।