বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হন: অমিত শাহর বার্তা রাহুল গান্ধীকে

অমিত শাহ বলেছেন, ২০২৯ সালে বিরোধীদের শোচনীয় পরাজয়ের মুখোমুখি হতে হবে।

২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হন: অমিত শাহর বার্তা রাহুল গান্ধীকে

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং বিরোধী জোটকে উদ্দেশ্য করে বলেছেন, ২০২৯ সালের সাধারণ নির্বাচনে বিরোধীদের টানা চতুর্থবারের মতো শোচনীয় পরাজয়ের মুখোমুখি হতে হবে।

তিনি মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে বলেন, দেশের জনগণ এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং এনডিএ জোটের পাশে রয়েছে। বিরোধীদের নেতিবাচক রাজনীতি জনগণের কাছে কোনো আবেদন তৈরি করতে পারছে না, বরং কংগ্রেসের সাম্প্রতিক নির্বাচনী ব্যর্থতার খতিয়ান তুলে ধরেন তিনি।

অমিত শাহ বলেন, "আপনি যখন থেকে কংগ্রেসের মূল নেতা হয়েছেন, তখন থেকেই কংগ্রেস ধারাবাহিকভাবে নির্বাচনে হারছে।" তিনি রাহুল গান্ধীকে আত্মবিশ্লেষণের পরামর্শ দেন এবং ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের অন্তর্ভুক্ত করার অভিযোগ তোলেন।

তিনি আরও বলেন, "এসআইআর প্রক্রিয়া তো ২০২৪ সালের নির্বাচনের পরেই চালু হয়েছে।" শাহ দাবি করেন, ২০২৯ সালের নির্বাচনে এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় ক্ষমতায় আসবে।

অন্যদিকে, সোমবার দিল্লিতে সিজেপি এবং বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের ডাকা আন্দোলনের তীব্রতা রাজপথে ছড়িয়ে পড়ে। বিরোধী নেতারা ‘গণতন্ত্রের জন্য পদযাত্রা’ করে ব্যাপক নিরাপত্তা ও ব্যারিকেড উপেক্ষা করেন।

পদযাত্রায় অংশ নেন রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আরজেডির তেজস্বী যাদবসহ শীর্ষ বিরোধী নেতৃত্ব। এছাড়া, রাহুল গান্ধীর বাসভবনে অনুষ্ঠিত এক চা-চক্রে বিরোধী নেতারা ‘ভোট চুরির’ বিরুদ্ধে আন্দোলনকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।

অমিত শাহের এই আক্রমণাত্মক প্রতিক্রিয়া রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে।

বিজ্ঞাপন