বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজা কাল সকাল ১১টায়

বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজা কাল সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজা কাল সকাল ১১টায়

বিএনপির নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের নামাজে জানাজা আগামীকাল বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সালাহউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং শ্যামপুর-কদমতলী এলাকায় দলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।

তিনি ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন। সালাহউদ্দিন আহমেদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সালাহউদ্দিন আহমেদ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২-এর পরিচালক সাইদুজ্জামান সাঈদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানাজার সময় ও স্থান জানানো হয়।

বিজ্ঞাপন