মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন নবনির্বাচিত বিএনপি এমপিরা।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩ এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামান আজ জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শপথ পাঠ করান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নুরল ইসলাম মনি সহ অন্যান্য হুইপরা উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার অনুষ্ঠানটি পরিচালনা করেন।

মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৪০৪।

এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত ১ অক্টোবর বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে ওই আসনটি শূন্য হয় এবং নির্বাচন কমিশন উপনির্বাচনের আয়োজন করে।

বিজ্ঞাপন